1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

ঢাকা ব্যাংকের বন্ড অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫.১১ পিএম
  • ২১৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পার্পেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিএসইসির ৮৪১তম সভায় এই বন্ডের অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটি আনসিকিউরড, কন্টিজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেট।

জানা গেছে, বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫০০০ টাকা। বন্ডটির কুপন হার ৬% (ফ্লোর) থেকে ১০% (সেলিং)। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি ও ৫ হাজার টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং বন্ডটির ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com