1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

বিশ্বে নতুন মিলিয়নিয়ার ৫২ লাখ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৫ পিএম
  • ২২২ Time View

গত বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বে ধনীদের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বেড়েছে। মূলত শেয়ারবাজার ও বাড়ির দামের লাভের ফলে ধনীদের সংখ্যা বাড়ে। ক্রেডিট সুইসের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ৫২ লাখ নতুন মিলিয়নিয়ার পেয়েছে বিশ্ব। যদিও এর প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেডিট সুইস জানিয়েছে, এই শতাব্দীতে যে কোনো দেশের জন্য রেকর্ড করা মিলিয়নিয়ারের সংখ্যায় এটাই সবচেয়ে বড় বৃদ্ধি। ফলে ২০২১ সালের শেষে বিশ্বে মোট মিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ায় ছয় কোটি ২৫ লাখে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের শেষে মোট বৈশ্বিক সম্পদের পরিমাণ নয় দশমিক আট শতাংশ বেড়ে ৪৬৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

তাছাড়া প্রতিবেদনটিতে আরও বলা হয় আগামী পাঁচ বছরে বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ৪০ শতাংশ বাড়বে। বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে ৮ কোটি ৭৫ লাখের বেশি লোক কমপক্ষে ১০ লাখ ডলারের মালিক হবে।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের ৫০০ ধনী এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে। তবে প্রতিবেদনে দেখা গেছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল বাজারে। সুইস ব্যাংক ধারণা করছে, করোনা সম্পর্কিত কঠোর লকডাউন ও সাম্প্রতিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও চীনে ধনীদের সংখ্যা ব্যাপক হারে বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com