1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

দুবাইয়ের ‘মিউজিয়াম অফ দা ফিউচার’ এ ফ্রি প্রবেশাধিকার

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮.০৮ পিএম
  • ২১৬ Time View

দুবাইয়ের অন্যতম নতুন পর্যটন আকর্ষণ ‘মিউজিয়াম অফ দা ফিউচার’ এমিরেটস যাত্রীরা বিনামূল্যে ভিজিট করতে পারবেন। ২২ সেপ্টেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা এই সুবিধা ভোগ করবেন।

এই আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে হলে যাত্রীদের MFUTURE কোড ব্যবহার করে টিকিট বুক করতে হবে। এর ফলে যাত্রীদের জাদুঘরটিতে প্রবেশের জন্য সৌজন্যমূলক টিকিট প্রদান করা হবে। অফারটি ৮ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকলেও ১৫ ডিসেম্বর পর্যন্ত জাদুঘরটি ভিজিট করা যাবে।

অত্যাধুনিক এই জাদুঘরটি সকল বয়সের কথা বিবেচনা করে নির্মীত হয়েছে। বিশ্বের সর্বাধিক সৌন্দর্যমন্ডিত হিসেবে পরিচিত জাদুঘরটিতে ৫০ বছর পরের পৃথিবী কেমন হতে পারে তার ইমার্সিভ এবং সেন্সরি অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন ভিজিটররা।

জাদুঘরে আমাদের জীবনকে পরিবর্তিত করবে এমন সব বিষয় যেমন মহাকাশ ভ্রমণ, প্রকৃতির অত্যাশ্চর্য বিষয়, এবং প্রযুক্তির অত্যন্ত কাছাকাছি আসার বিরল সুযোগ পাবেন ভিজিটররা।

শিশুরা ভবিষ্যতের ‘হিরো’ হিসেবে নিজেকে দেখতে পাবে, এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পাবে।

এমিরেটস বর্তমানে বিশ্বের ৬টি মহাদেশে ১৩০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকাতে বর্তমানে পরিচালিত এমিরেটসের ফ্লাইট সংখ্যা সপ্তাহে ২১টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com