1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ইতালিতে বন্যায় ১০ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫৪ পিএম
  • ১৮৯ Time View

ইতালিতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন‌্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। নিখোঁজ রয়েছেন আরও চার জন।  
ইতালির মার্শেই প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মাত্র দুই তিন ঘণ্টায় প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আড্রিয়াটিক সাগর তীরবর্তী ওই অঞ্চলের রাজধানী আনকোনার আশপাশের বেশ কয়েকটি শহরে এই বৃষ্টিপাত হয়েছে। বন‌্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, বন্যা শুরু হলে এক মা তার সন্তানকে গিয়ে গাড়িতে করে ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে গাড়িটি ডুবে গেলে মা ও সন্তান আলাদা হয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। কিন্তু তার ছয় বছর বয়সী শিশু নিখোঁজ রয়েছে। 

মার্শেই আঞ্চলিক সরকারের সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান স্তেফানো আগুজ্জি বলেছেন, আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বৃষ্টি হয়েছে। কম বৃষ্টিপাত হবে ধরে নিয়ে আমরা স্বাভাবিক সতর্কবার্তা জারি করেছিলাম কিন্তু এমনটা হবে তা কেউই আশা করেনি। 

ইতালিয়ান সোসাইটি অব এনভায়রনমেন্টাল জিওলজির (এসআইজিইএ) বিশেষজ্ঞ পাওলা পিনো ডি’অ্যাস্টোর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা হয়েছে। 

সূত্র: আল-জাজিরা.

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com