1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণের সুযোগ, মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রিমিয়ার সিমেন্ট শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

প্রধানমন্ত্রী: অর্থপাচারকারী আরও অনেকের নাম সামনে আসবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.২৭ এএম
  • ৩০০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে আরও অনেক অর্থ পাচারকারীর নাম আপনারা জানতে পারবেন। বহু স্বনামধন্যেদের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমি সোজা কথায় বলি, অনেক স্বনামধন্যের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে তাদের নাম আসবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অর্থপাচারকারী এমন অনেকের তথ্য আছে সেটা আপনারা লেখবেন কি না সন্দেহ। সামনে তাদের নাম আসবে, তবে আপনারা ছাপাবেন কি না সেটা আমি দেখবো।

প্রধানমন্ত্রী আরও বলেন, সুইস ব্যাংকে আমরা বহু আগে ডিমান্ড পাঠিয়েছিলাম। তালিকা চেয়েছিলাম। কিন্তু তালিকা আসে নাই।

মানিলন্ডারিং বন্ধে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com