1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী: অর্থপাচারকারী আরও অনেকের নাম সামনে আসবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.২৭ এএম
  • ২৭৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে আরও অনেক অর্থ পাচারকারীর নাম আপনারা জানতে পারবেন। বহু স্বনামধন্যেদের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমি সোজা কথায় বলি, অনেক স্বনামধন্যের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে তাদের নাম আসবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অর্থপাচারকারী এমন অনেকের তথ্য আছে সেটা আপনারা লেখবেন কি না সন্দেহ। সামনে তাদের নাম আসবে, তবে আপনারা ছাপাবেন কি না সেটা আমি দেখবো।

প্রধানমন্ত্রী আরও বলেন, সুইস ব্যাংকে আমরা বহু আগে ডিমান্ড পাঠিয়েছিলাম। তালিকা চেয়েছিলাম। কিন্তু তালিকা আসে নাই।

মানিলন্ডারিং বন্ধে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com