1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিদ্যুৎ বাঁচাতে আগেই বন্ধ হবে আইফেল টাওয়ারের আলো

  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১.১৪ পিএম
  • ২০৫ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম লাফিয়ে বাড়ছে। তাই পরিস্থতি সামাল দিতে বিদ্যুতের ব্যবহার কমাতে উঠে পড়ে লেগেছে ফ্রান্স। অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ কম খরচ করতে চায় মাক্রোঁর দেশ। তাই স্মারকগুলিতে এখন আগের থেকে অনেক আগেই আলো বন্ধ করে দেয়া হবে। পর্যটকদের হতাশ করে অনেক আগেই বন্ধ হয়ে যাবে আইফেল টাওয়ারের আলো।

প্যারিসের মেয়র জানিয়েছেন, সিদ্ধান্ত নেয়া হয়েছে, স্বাভাবিক সময়ের থেকে আগেই স্মারকগুলির আলো বন্ধ করে দেয়া হবে।

এমনিতে রাত একটা পর্যন্ত আলোকিত থাকত আইফেল টাওয়ার। মায়াবী আলোয় আইফেল টাওয়ারের সৌন্দর্যে মোহিত হতেন পর্যটকরা। কিন্তু এখন ১১টা ৪৫ মিনিটেই বন্ধ করে দেয়া হবে সেই আলো। পর্যটকদের হতাশ করে, প্যারিসবাসীর শ্লাঘায় ঘা দিয়ে আপাতত খরচ সামলানোর দিকে নজর দিয়েছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তার খাতিরে রাস্তার আলো বন্ধ করা হচ্ছে না।

মেয়র জানিয়েছেন, প্যারিসে বিদ্যুতের খরচ এক কোটি ইউরো বেড়ে গেছে। এই ধাক্কা সামলাতেই ঠিক হয়েছে, শহরে অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ কম খরচ করা হবে। আইফেল টাওয়ারে আলো আগে বন্ধ করে দিয়ে চার শতাংশ বিদ্যুৎ বাঁচবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ সংযমের পরিকল্পনা পুরোপুরি চালু হয়ে যাবে।

ঠিক হয়েছে, পুলে তাপমাত্রা এক ডিগ্রি এক ডিগ্রি কমানো হবে। আগে তা ২৬ ডিগ্রি সেলসিয়াসে থাকত, এবার ২৫ ডিগ্রিতে থাকবে। সরকারি বাড়িতে হিটিংও কমানো হবে। তা ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হবে।

ইইউ এখন রাশিয়ার গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁও সিদ্ধান্ত নিয়েছেন, শিল্প, ঘরবাড়ি, পুরসভা তাদের বিদ্যুতের ব্যবহার ১০ শতাংশ কমাবে।

তবে জার্মানি বা অন্য ইইউ দেশের তুলনায় রাশিয়ার গ্যাসের উপর ফ্রান্সের নির্ভরতা কম। তা সত্ত্বেও তারা পরিস্থিতি সামলাতে এই ব্যবস্থা নিয়েছে।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com