1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

ট্রাকচাপায় এএসআই নিহত

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১০.৩০ এএম
  • ৩৩২ Time View

বগুড়ায় ট্রাকচাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তিনি কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

রোববার (২৮ আগস্ট) রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিকাশ চন্দ্র নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে। তার পরিবারের সদস্যরা বগুড়া শহরে বসবাস করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে একটি মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন বিকাশ। সাক্ষ্য শেষে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের বাসার দিকে রওনা দেন। রাতে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে এএসআই বিকাশসহ অন্য যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে এএসআই বিকাশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com