1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর আশ্বাসে আগের মজুরিতে কাজে ফিরেছে চা শ্রমিকরা

  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৪.৫৯ পিএম
  • ১৮১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা দেবেন, এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক নেতারা। এর আগে গতকাল রোববার রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে চা শ্রমিক নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মজুরির ঘোষণা আসার আগ পর্যন্ত বৈঠকে আগের মজুরিতেই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ্র, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

এ সময় প্রশাসন ও শ্রমিক নেতাদের মধ্যে যৌথ সমঝোতার স্বাক্ষর হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ১২০ টাকা মজুরিতে শ্রমিকেরা কাজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী দেশে ফিরে আসন্ন দুর্গা পূজার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে চূড়ান্ত মজুরি নির্ধারণ করবেন বলে জানানো হয়েছে। ভরা মৌসুমে চায়ের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আপাতত শ্রমিকেরা ১২০ টাকা মজুরিতে কাজ করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com