বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন রোজার ছুটি কি থাকছে নাকি চলবে ক্লাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

আবারও বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১ Time View

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হলো।

রোববার (১৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।

বাজুসের নতুন দাম অনুযায়ী, আগামীকাল সোমবার ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ছয় হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার এক টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS