মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

রবি এলিট সদস্যদের ফ্যাশন অভিজ্ঞতা উন্নত করতে এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২ Time View

ঢাকা, ২০ অক্টোবর ২০২৫ – রবি আজিয়াটা পিএলসি তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট-কে আরও শক্তিশালী করতে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা এখন এপেক্সের নতুন কালেকশনে বিশেষ ছাড়, এক্সক্লুসিভ ও পার্সোনালাইজড শপিং সুবিধা পাবেন। এছাড়াও, সদস্যদের জন্য থাকছে ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম ইন-স্টোর শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকের সুবিধা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে।

সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবীর, ডেপুটি ম্যানেজার (সিআরএম) মো. তারিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS