1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ওয়াটার এক্সপো ২০২৫

  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮.২৭ পিএম
  • ৬৮ Time View

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীসমূহ প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

২০ অক্টোবর, সোমবার রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে, আসন্ন আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস

আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে ২০টিরও বেশি দেশের ২০০ টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করবে। ‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ১৫ অক্টোবর, অর্থাৎ প্রদর্শনীর শেষ দিনে, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী ‘শেপিং টুমরো’স এনার্জি ওয়ার্কফোর্স (Shaping Tomorrow’s Energy Workforce)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রদর্শনীসমূহের ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে আছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

উল্লেখ্য, প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com