মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি-সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ১০৫ জন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রোজগঞ্জ বাজারে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জামায়াতের নেতারা। সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজুর নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বেল্টু রহমান, নবীননগর গ্রামের বিএনপি নেতা বিপুল, একই গ্রামের কাঙ্গাল এবং সরোজগঞ্জ বাজারের ওলীউর রহমান ওলীসহ ১০৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দেন। ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজু বলেন, ২৪ বছর বিএনপি করেছি। কিন্তু এখন বিএনপি ছেড়ে দিলাম। কারণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ব্যবহার ও নীতি আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আজ আমরা সত্য ও সুন্দর দলে যোগ দিয়েছি।

বেল্টু রহমান নামে আরেক বিএনপি কর্মী বলেন, ২৯ বছর বিএনপিতে ছিলাম। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা বাংলাদেশকে ন্যায়নিষ্ঠ রাষ্ট্রে রূপ দিতে পারে। অ্যাডভোকেট রাসেল ভাইয়ের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। চুয়াডাঙ্গায় বিএনপি-সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান।সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী বলেন, জামায়াতে ইসলামীর নীতি-আদর্শ আমার কাছে ভালো লেগেছে। তাই আজ রাসেল ভাইয়ের হাতে হাত রেখে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। জামায়াতের সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার ও সদর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা ইউনিট সদস্য মো. আব্দুর রউফ, সদর উপজেলা আমির বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা এইচআরডি সম্পাদক মো. আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS