1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

বাংলাদেশ আরও সময় পেল এশিয়া কাপের দল ঘোষণার জন্য

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১২.৩৬ পিএম
  • ১৭৮ Time View
Bangladesh-Team

টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এবারের এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ সময় ৮ আগস্ট। তবে বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় দল সাজাতে বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশকে। যে কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে বাড়তি সময় চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুমোদন পাওয়ায় দল ঘোষণার জন্য বাড়তি তিনদিন সময় পেল বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, চোটের লম্বা তালিকা আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তাই এশিয়া কাপের দল চূড়ান্ত করার জন্য এসিসিকে আরও কিছু সময় দেয়ার অনুরোধ করেছি এবং তারা সেটা গ্রহণ করেছে।

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের চোটের তালিকা। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে খেলা হয়নি ইয়াসির আলী রাব্বি এবং মোহাম্মদ সাইফউদ্দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় আঙুলের চোটে পড়ে দেশে ফেরেন নুরুল হাসান সোহান। এশিয়া কাপের আগে সারিয়ে তুলতে তাকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি। এদিকে জিম্বাবুয়ের সঙ্গে খেলার সময় সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েছেন লিটন দাস, শরিফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডের আগে চোটে পড়েছেন মুস্তাফিজুর রহমানও।

এদিকে শঙ্কা তৈরি হয়েছে লিটনের এশিয়া কাপ খেলা নিয়ে। তবে চোটে আক্রান্ত ক্রিকেটারদের মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘আমরা মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছি এবং তারপর আমরা স্কোয়াড চূড়ান্ত করবো। ১১ আগস্টের আগে আমাদের স্কোয়াড় ঘোষণা করতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com