1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

শিক্ষককে হাতুড়িপেটার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬.১১ পিএম
  • ২১৮ Time View

মাদারীপুরে এক শিক্ষককে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার সকালে চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক অনাদী বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন বখাটে। হা-মলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বিশেষ করে মাথায় আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

শিক্ষকের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রে–প্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা–যাওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিক্ষক অনাদী বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একাধিক পুলিশ টিম কাজ করছে এবং খুব শিগগিরই অপরাধীদের আটক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com