1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপছে পড়া ভিড়

  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৯.৪৪ এএম
  • ৪০৮ Time View


শাকিল আহম্মেদ  নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি  ঃ পূর্বাচলে ২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য  মেলায় ১৪ তম  দিনে  ক্রেতা ও দর্শনার্থীদের উপছে পড়া ভীর দেখা গেছে। ছুটির দিন থাকায় সকাল থেকেই সব শ্রেণি পেশার লোকজন আসতে থাকে মেলায়৷ তবে  ব্যবসায়ীরা তাদের পন্যে ডিসকাউন্ট না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা৷ এদিকে ব্যবসায়ীরা দাবী করছেন  ছুটির দিন ছাড়া খুব একটা জমেনি এ মেলায় বেচাকেনা।তাই সপ্তাহের ছুটির দিনের অপেক্ষায় থাকেন তারা৷ সরেজমিন ঘুরে দেখা যায় । শুক্রবার  (১৪ ই  ডিসেম্বর) সরেজমিনে মেলা অভ্যন্তরে দেখা যায়,ঢাকা বাইপাস সড়কের ৪ লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকায় ধুলোবালিতে ভোগান্তি পোহাচ্ছে মেলায় আগত দর্শনার্থীরা।  এছাড়াও গাড়ী পার্কিং থেকে বিভিন্ন গাড়ীর  পার্টস  ও বাইকের হেলমেট চুরি হয়ে যাচ্ছে বলে ও জানা যায় ।  এসব বিষয়ে  মধুখালীর বাসিন্দা   মাহবুব আলম বলেন, আমার বাইক এ মেলায় ২য় তলায় পার্কিং এ রেখেছিলাম। পরে ওখান থেকে চুরি হয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অভ্যন্তরীন খাবার  হোটেলগুলোতে রাখা হচ্ছে যা খুশি তাই মুল্য। তাদের খাবার হোটেলের সব খাবারের দাম সাধারণের হাতের নাগালের বাইরে। এছাড়া দেশে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার কিছুটা বাড়লেও মেলায় মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। মাস্ক না পড়ার এ বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মাসব্যাপী মেলায় এবার দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কসমেটিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ-সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।বাণিজ্যমেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে খোলা থাকছে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা ও শিশুদের ২০ টাকা। এছাড়া কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গণে যাতায়াতের জন্য ৩০টি বিআরটিসির বাস চলবে। ভাড়া জনপ্রতি ৩০ টাকা। ইপিবি জানিয়েছে, দর্শনার্থীর সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে। এসব বিষয়ে মেলার পরিচালক ও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচীব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, এ বছর প্রথমবার জমেছে এ মেলা। এ বছরের যেসব ত্রুটি থাকবে সামনে তা থাকবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com