1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

মিরপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২.১৮ পিএম
  • ১৮০ Time View

মিরপুরের পল্লবীতে লতিফ হাওলাদার (৬০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পল্লবী থানার কালশী নতুন রাস্তার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ হাওলাদার নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী সময়ে সিআইডি ক্রাইমসিন বিভাগ এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কেউ আটকও নেই।

নিহতের পরিবার সংবাদ পেয়েছে, তারা থানায় এলে মামলা হবে বলে জানান ওসি।

ওসি পারভেজ ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, নিহত লতিফ হাওলাদার অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো আজও রিকশা নিয়ে রাতে বাসা থেকে বের হন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com