1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ইসরায়েলি হামলায় গাজায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১.৫২ এএম
  • ৭৪ Time View

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডবে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার (১৩ জুলাই) সকাল পর্যন্ত এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে ইসরায়েল-সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন অনেকে। এতে প্রাণ হারান ৩৪ জন।

উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক বিমান হামলা। শনিবার সন্ধ্যার শুরুতে প্রায় ৪০টি বিমান হামলার খবর পাওয়া গেছে। জাবালিয়ায় আবাসিক ভবনেও চলে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ হারায় কমপক্ষে ১৫ জন।

গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরেও চলে আইডিএফের তাণ্ডব। শিশুসহ হতাহত হন অনেকে।

অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের আল-মানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ঘরবাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সেগুলো আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়, ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com