1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ব্রাজিলে পুলিশের অভিযান, নিহত ১৮

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১২.০৪ পিএম
  • ১৪৩ Time View

ব্রাজিলের রিওডি জেনিরোর সহিংসতাপূর্ণ ফাভেলায় একটি অপরাধী চক্রকে ধরতে পুলিশের অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে আলেমাও ফাভেলায় ভারী অস্ত্রসহ চারশ’র মতো পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই এলাকায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসী। নিহত হন এক পথচারী ও আরেক পুলিশ সদস্যও।

দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্যই এ অভিযান।

অ্যানাক্রিম হিউম্যান রাইটস কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেস বলেছেন, অভিযান চলাকালে পুলিশ স্থানীয়দের সাহায্য করতে অস্বীকার করে। তিনি রয়টার্সকে বলেন, পুলিশ ‘তাদের গ্রেফতার করার লক্ষে নয়, তাদের লক্ষ্য ছিল হত্যা করা। সেকারণে আহতদের সাহায্য করতে অস্বীকার করে তারা’।

রিও ডি জেনিরোর ফাভেলায় এ ধরনের অভিযান অস্বাভাবিক নয়। পুলিশ মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই অভিযান চালায় সেখানে।

কিন্তু ব্রাজিলের মানবাধিকার সংস্থাগুলোর নানাবিধ অভিযোগ রয়েছে এ ধরনের অভিযান নিয়ে। তারা বলছে, জনাকীর্ণ, নিম্ন-আয়ের মানুষ বসবাসকারী এলাকায় পুলিশের এ ধরনের অভিযান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ নয় বাসিন্দাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

এর আগে গত মে মাসে, ভিলা ত্রুজেইরো ফাভেলায় এক পথচারী নারীসহ ২২ জন নিহত হন। গত বছর শহরের জ্যাকারেজিনহো এলাকায় কথিত বন্দুকযুদ্ধে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com