রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

চোখে ছানি পড়া রোগীদের পাশে দাঁড়ালো আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View
Ipdc

সুবিধাবঞ্চিত ১০০ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য ‘বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল’-কে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

বুধবার (২০ জুলাই) আইপিডিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি বরাবরই দেশের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল। তাদের পাশে থাকার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি অসংখ্য অসহায় মানুষের জীবন আলোকিত করার এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

দেশের সর্বস্তরের মানুষের জন্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে স্বল্পমূল্যে এবং প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সালে হাসপাতালটি যাত্রা শুরু করে। দেশজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়ার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এই পর্যন্ত ১৫০টি ক্যাম্প আয়োজন করেছে। যার মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫০০ থেকে ৭০০ রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS