1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

জাপানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাপান সরকার

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.০৯ পিএম
  • ২৪৭ Time View

রাজধানী টোকিওতে বসবাসকারী জনগণকে দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাপান সরকার। গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে বিদ্যুৎ সরবরাহ কমায় সোমবার (২৭ জুন) এ নির্দেশ দেয় দেশটির সরকার।

দেশটির ইকোনমি ট্রেইড অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, বিকেলের দিকে প্রচণ্ড গরম পড়ে। এ সময়টাতে অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ জ্বালানো থেকে বিরত থাকতে উচিত। তবে তাপমাত্রা সংকুচিত করতে এয়ার কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে।

রোববার (২৬ জুন) অফিসিয়াল সূত্র জানায়, টোকিওতে বাড়তি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আজ (২৭ জুন) ৩.৭ শতাংশ কমিয়ে আনা হতে পারে। জাপান সরকার দেশের জনগণকে স্থানীয় সময় বিকাল ৩ হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় বলছে, সংরক্ষিত বিদ্যুতের ৩ শতাংশ কমে যেতে পারে যদি চাহিদা বাড়তে থাকে। সরকার জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন কমিয়ে এনেছে। যেহেতু এটা কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের মাধ্যমেও বিদ্যুতের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে। তবে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানো হচ্ছে।

এই মুহূর্তে জাপানে উচ্চমাত্রায় তাপমাত্রা বেড়েছে। জাপানের পাবলিক ব্রডকাস্টার সংবাদ মাধ্যম জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে টোকিওতে অসুস্থ হয়ে ইতোমধ্যে ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কাওয়াগো শহরের ৯৪ বছর বয়সী একজন লোক মারা গেছেন।

জাপান এই সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ট্রেলিয়াও তীব্র বিদ্যুৎ সংকটে পড়েছে। এ অবস্থায় নিউ সাউথ ওয়েলেসের বাসিন্দাদের সরকার অনুরোধ জানিয়েছে তারা যেন বাসাবাড়িতে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার না করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com