1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ছিটমহল অধিবাসীদের বেদনা নিয়ে বড়পর্দায় ‘ছিটমহল’

  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৫.৫৭ এএম
  • ৪১৩ Time View

ছিটমহল-এ অধিকার বঞ্চিত মানুষের জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছিটমহল’। এইচ আর হাবিব পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারি। তথ্যটি বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

১৯৪৭ সালের দেশ ভাগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮ বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান যখন হয়ে যাপিত জীবনে আশা হঠাৎ আলোর ঝলকানি বিনিময় এর কাহিনী উঠে এসেছে চলচ্চিত্র ‘ছিটমহল’-এ।

চারিদিকে অন্য দেশ মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাৎই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পড়ে সিদ্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাংখা নিয়ে। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তঃক্ষরণ।

এমন অন্তঃক্ষরণের গল্প নিয়েই ছিটমহল ছবিটি নির্মিত হয়েছে। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এর কাজ পরিচালক নিজেই।

ছবি মুক্তি প্রসংগে নির্মাতা বলেন, “মহামারী করোনা এবং লকডাউনের কারণে চলচ্চিত্রটির মুক্তি স্থগিত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে দেয়ালে পিঠ ঠেকে গেছে। যা হয় হবে। আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।”

“আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন । দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শদের, জীবনের গল্প দেখার অনুরোধ করব । আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।”-যোগ করেন হাবিব।

পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, মীরাক্কেলের খ্যাত সজল, ডন হক, শিমুল খান , এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমূখ।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন্ হোম এটাচার। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com