1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ডিবিএইচ বন্ডে ১১৬ কোটি টাকা বিনিয়োগ

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ১১.০৪ এএম
  • ১৬৭ Time View
Dbh

টেকসই অর্থায়নের সুযোগ এবং গ্রাহকের বীমা পলিসিতে বেশি রিটার্ন প্রদানের লক্ষ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (ডিবিএইচ) জিরো কুপন বন্ডে ১১৬ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। এ বন্ডে লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শনিবার (১১ জুন) বন্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, ডিবিএইচ-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, দেশে দীর্ঘমেয়াদী ও টেকসই বিনিয়োগের মাধ্যমে আমরা স্থানীয় কর্পোরেটদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণে আমাদের আন্তর্জাতিক মানের পোর্টফোলিও ব্যবস্থাপনার দক্ষতাকে কাজে লাগাচ্ছি।

অন্যদিকে ডিবিএইচ-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নাসিমুল বাতেন বলেন, ডিবিএইচ দ্রুত ও দক্ষতার সাথে বাংলাদেশে সাশ্রয়ী আবাসন অর্থায়নের সুযোগ সৃষ্টি করে চলেছে এবং এক্ষেত্রে আমাদের ওপর মেটলাইফের মতো বিনিয়োগকারীদের আস্থা দেখে আমরা অত্যন্ত আনন্দিত।

এদিকে ইউসিবিআইএল’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর বলেন, পুঁজিবাজারকে আরও চাঙ্গা রাখতে ইউসিবিআইএল টিম সব সময় উদ্ভাবনী উপায় বের করার চেষ্টা করে। আমাদের ওপর আস্থা রাখায় ও সফল লেনদেনের জন্য এগিয়ে আসায় আমরা মেটলাইফ এবং ডিবিএইচ-কে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, দেশের বেসরকারি খাতের সবচেয়ে বৃহৎ হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশন হলো ডিবিএইচ । ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি ঢাকাসহ দেশের অন্যান্য প্রধান শহরে আবাসন মালিকানা তৈরির ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র ডিবিএইচ -ই একাধারে ১৬ বারের মতো সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com