রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

৫০ লাখ চারা বিতরণ বনায়নের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৬ Time View

‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ই জুন দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটিতে পরিবেশবান্ধব জীবনযাত্রা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ টেকসই জীবনযাপনে উৎসাহিত করতে বিশ্বব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্ততা প্রকাশ করে বেসরকারিখাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’ তার ৪২ তম বছরে পদার্পন করে ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে। এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশ জুড়ে ২০ টির বেশি নার্সারিতে সযত্নে চারা তৈরি করেছে প্রকল্পটি।

বাংলাদেশ সরকারের বৃক্ষরোপনের আহ্বানের সঙ্গে একাত্ম হয়ে ১৯৮০ সালে ‘বনায়ন’ তার যাত্রা শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র পুনঃস্থাপনের লক্ষ্য নিয়ে এই পর্যন্ত ১১.৫ কোটিরও বেশি বনজ, ফলজ, ও ঔষধি জাতীয় গাছের চারা বিনামূল্যে বিতরণ এবং দেশব্যাপী ১১৯ টি জীব-বৈচিত্র্য কেন্দ্র স্থাপন করেছে ‘বনায়ন’।

‘বনায়ন’ এর এই কার্যক্রম সরাসরি জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩) ‘ক্লাইমেট অ্যাকশন’ এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মোট ভূমির ২৫ শতাংশ বৃক্ষ দ্বারা আচ্ছাদনের সরকারি লক্ষ্য অর্জনে সহায়তা করে যাচ্ছে প্রকল্পটি।

এই কর্মসূচির আওতায় ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী (ভাসানচর)সহ ১৮টিরও বেশি জেলায় গাছের কার্যক্রম বিস্তার করেছে ‘বনায়ন’।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অবদান রাখায় ‘বনায়ন’ ইতোমধ্যে দেশে-বিদেশে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছে। এগুলোর মধ্যে পাঁচবার প্রধানমন্ত্রী’র জাতীয় পুরষ্কার এবং একবার প্রধান উপদেষ্টা’র জাতীয় পুরষ্কার অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়াও রয়েছে, গ্রিন লিডারশিপ বা সবুজ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এন্টারপ্রাইজ এশিয়ার কাছ থেকে ‘এশিয়া রেসপন্সিবল এন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন ও এসডিজি অন্তর্ভূক্তিকরণ ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS