1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন

দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান

  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.২১ পিএম
  • ৩৬ Time View

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে আবারও নতুন সদস্যের আগমন। দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। ‘টাইমস অব ইন্ডিয়া’ থেকে জানা যায় শনিবার (১৯ সেপ্টেম্বর) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। আনন্দের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারা।

পোস্টে লেখা হয়েছে, “ওয়েলকাম বেবি গার্ল ১৯/৯/২০২৬”।নতুন অতিথির আগমনের পর বড় মেয়ে দুয়া এখন বড় বোন। তবে নবজাতকের নাম এখনও প্রকাশ করেননি দীপিকা ও রণবীর। দ্বিতীয় সন্তানের জন্মের আগে গত ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিল এই দম্পতি। মন্দিরে যাওয়ার সময় দীপিকাকে বেগুনি রঙের পোশাকে এবং রণবীরকে তার সঙ্গে মিলিয়ে পোশাকে দেখা যায়। দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর এর আগে ভিন্নভাবে জানিয়েছিলেন তারা। দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া একটি ছবি শেয়ার করে গর্ভধারণের ইঙ্গিত দিয়েছিল। ছবিতে দুয়ার হাতে ছিল দুটি গোলাপি দাগযুক্ত প্রেগন্যান্সি টেস্ট। এরপর থেকেই ভক্তদের মধ্যে অপেক্ষা শুরু হয় নতুন অতিথির আগমনের।

গত ৮ সেপ্টেম্বর ছিল দুয়ার দ্বিতীয় জন্মদিন। সেদিন দীপিকা-রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু সাদা-কালো ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দীপিকার অন্তঃসত্ত্বা অবস্থার পাশাপাশি রণবীর ও দুয়ার সঙ্গে পারিবারিক মুহূর্তও উঠে আসে। রণবীর লিখেছিলেন, তাদের হৃদয় ও পরিবার আরও বড় হচ্ছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর। দুয়ার নাম প্রকাশ করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দীপিকা-রণবীর। এখন সবার অপেক্ষা, নতুন অতিথির নাম কী রাখবেন এই তারকা দম্পতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com