
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে।
ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। বৃহস্পতিবার দিনগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে আজ সকাল ৮টার দিকে ডিপো করা হয়েছে।
কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিত ও ডিজেল নির্ভর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদী ভারতের সঙ্গে চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে।
চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।
এর আগে গত ১১ মার্চ এসেছে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল। আজ শুক্রবার এলো পাঁচ হাজার মেট্রিক টন এবং আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply