মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে মীর আক্তার হোসেন লিমিটেড ২০২৫ সালের জন্য ৩০% লভ্যাংশ দিচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত কর্মক্ষেত্রে ইতিবাচক কর্মসংস্কৃতি বিকাশে প্রিমিয়ার ব্যাংকে “রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস কালচার” বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বাংলা

ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৬ Time View

ঈদুল ফিতরের ছুটি ও দীর্ঘ ১৩ দিনের বিরতি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বিকেল থেকে সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভার পাশাপাশি অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। তবে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ অধিবেশনটি সাময়িকভাবে মুলতবি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নিবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে বলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS