বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন

মামুন মোল্যা
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯৩ নড়াইল-১(নড়াগাতি কালিয়া ও নড়াইল সদর একাংশ ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে কালিয়ার বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থকদের চাপের মুখে অধ্যাপক বিএম নাগিব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৯ ডিসেম্বর (সোমবার)  বিকেল সাড়ে ৪টায় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ,রবিউল ইসলাম রবি, লস্কার ফিরোজ আহমেদ, ইকরাম রেজা,মাহি,বাবু , মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

সাংবাদিকদের  প্রশ্নে বি এম নাগিব হোসেন বলেন,জনগনের আশা আকাঙ্ক্ষা পূরনের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।কালিয়া উপজেলার সকল নেতাকর্মী আমার সাথে আছে।ভোটাররা ও আমাকে আশ্বাস দেছে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো।

এর পরে তিনি কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নবাব আলী, ওদুদ ও খলিলুর রহমানের কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS