1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১.৫১ এএম
  • ২৩৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) তাঁকে স্বাগত জানিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিবিএর পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এক বিবৃতিতে তারেক রহমানকে স্বাগত জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন—এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের মুহূর্ত। তাঁর এই প্রত্যাবর্তনে আমরা গভীরভাবে আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি, তাঁর উপস্থিতিতে দেশ ও দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং একইসঙ্গে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জের মুখে থাকা দেশের পুঁজিবাজার পুনরুজ্জীবিত হয়ে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। ডিবিএর পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই ।

একই সঙ্গে আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি তাঁর যোগ্য উত্তরসূরি তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com