1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধির নির্দেশনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ৮৪ Time View
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম সদর উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, তিনি প্রথমে সদর উপজেলার ২৬ নং কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে পদ্মবিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জোর পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভায় অংশ নেন। সেখানে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ে উত্তম চর্চা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
স্বাস্থ্যসেবার মান যাচাই ও নির্দেশনা প্রদান বিদ্যালয় পরিদর্শনের পর জেলা প্রশাসক পদ্মবিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পারিবারিক পরিকল্পনা কার্যক্রম এবং সেবাগ্রহণকারীদের সন্তুষ্টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন এবং সেবার পরিধি বাড়ানোর জন্য কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  এম. সাইফুল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. আশিস মোমতাজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com