1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

তাবলিগ জামায়াতের সাদপন্থীদের হামলায় আহত- নিহতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৫ পিএম
  • ৬৮ Time View

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫:
২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঢাকার তুরাগ ময়দানে তাবলিগ জামায়াতের কার্যক্রমকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা ও ওলামা মাশায়েখ বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুরাগ ময়দানে সংঘটিত ঘটনাগুলো ছিলো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যা পুরো দেশের শান্তিকামী মুসলিম সমাজকে স্তম্ভিত করেছে। এসব ঘটনায় বহু আলেম-ওলামা, তাবলিগের মেহনতী কর্মী এবং সাধারণ মুসল্লি গুরুতর আহত হন। অথচ দীর্ঘ ৭ মাস পার হলেও এখনও পর্যন্ত কোন চার্জশিট দাখিল হয়নি, বিচার প্রক্রিয়াও শুরু হয়নি।

তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে ধীরগতি করা হচ্ছে। অপরাধীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। এতে করে নিহতদের পরিবার, তাবলিগের সাধারণ সাথী এবং পুরো মুসলিম সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়—
১. সাদপন্থীদের হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দাখিল ও সুষ্ঠু বিচার কার্যক্রম শুরু করতে হবে।
২. হত্যার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
৩. সুষ্ঠু তদন্তের স্বার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাদপন্থীদের ২ জন পুলিশ অফিসারকে  প্রত্যাহার বা বদলি করতে হবে।  
৪. হামলায় জড়িত সকল প্রভাবশালী মহলকে আইনের আওতায় আনতে হবে।
৫. সারাদেশের তাবলিগ মসজিদগুলোকে হামলামুক্ত রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজামের) মিডিয়া সমন্বয়, হাবিবুল্লাহ রায়হান জানান- এ সময় বক্তারা আরো বলেন, ইসলামের দাওয়াতি মেহনতকে কলুষিত করার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ জন্য সকল আলেম, উলামা, ইমাম ও মুসল্লিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

তারা আরও জানান, আগামী বিশ্ব ইজতেমা-২০২৬ কে সামনে রেখে তুরাগ ময়দানের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি দেরিতে হলেও বিচার হবেই। এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে এদেশের মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।”
লিখিত বক্তব্য পাঠ করেন- সচেতন আইনজীবী পরিষদ ঢাকা এর যুগ্ন আহবায়ক এডভোকেট মতিন উদ্দিন আনোয়ার, আরো উপস্থিত ছিলেন এডভোকেট জসীমউদ্দীন, মুফতি আমানুল হক, মাওলানা শাহরিয়ার মাহমুদ, জয়েন সেক্রেটারি বেলাল হোসেন, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com