1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

খোলা ড্রেনে মৃত্যু — যমজ ছেলের শত ডাকেও ফিরে এল না মা জ্যোতি

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬.০৫ পিএম
  • ৪৫ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: গাজীপুরের একটি খোলা ড্রেনে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। ঢাকায় একটি ওষুধ কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রোববার (২৭ জুলাই) রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পথে পা পিছলে তিনি পড়ে যান খোলা ড্রেনে। এরপর নিখোঁজ থাকার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাজীপুরের বাঁশপট্টি এলাকার একটি বিল থেকে ফায়ার সার্ভিস তার নিথর দেহ উদ্ধার করে।

তার মরদেহ চুয়াডাঙ্গার নিজ শহরের বাগানপাড়ার বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। যমজ দুই শিশু কফিন জড়িয়ে চিৎকার করছিল, ‘আম্মু ওঠো’। কিন্তু তাদের শত ডাকেও সাড়া দেয়নি মা।

জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।

মঙ্গলবার রাত ৯টায় বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এলাকার শত শত মানুষ, আত্মীয়-স্বজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন তাকে শেষ বিদায় জানাতে।

নিহতের বড় ভাই মো. শোভন বলেন, “আমার বোন সারাজীবন সংগ্রাম করে সংসার চালিয়েছে। দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন ছিল তার। এখন ওরা শুধু মাকে খুঁজছে।”

তিনি আরও বলেন, “এটা কোনো দুর্ঘটনা নয়— এটি হত্যার নামান্তর। খোলা ড্রেনের কারণে যেন আর কোনো প্রাণ না ঝরে যায়, এমন মৃত্যুর যেন আর পুনরাবৃত্তি না হয়।”

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নগর ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার ভয়াবহ চিত্রই যেন তুলে ধরল। প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ দাবি করছে সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com