1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

নড়াইলের নবগঙ্গা নদী ভাঙনে নিঃস্ব উথালী গ্রামের মানুষ

  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬.৪২ পিএম
  • ৪৮ Time View

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া পৌরসভার উথালী গ্রামে নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছে এলাকার সাধারণ  মানুষ। গত কয়েক দিন ধরে নদী গর্ভে তলিয়ে গেছে একের পর এক গাছপালা,  বসতবাড়ি ও ফসলি জমি । স্থানীয়রা  বলেন চোখের সামনে দেখতে দেখতে গাছপালা পশুপাখি, বসতভিটা সারাজীবনের স্বপ্ন নদী গর্ভে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা কি করবে? 

বিশেষ করে গ্রামের দক্ষিণ-পূর্ব অংশে নদীর প্রবল স্রোতের আঘাতে ইতোমধ্যে ৭টির বেশি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। অনেকেই সামান্য মালামাল নিয়ে রাস্তার পাশে বা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। যাদের ঘর এখনো দাঁড়িয়ে আছে, তারাও রয়েছেন চরম আতঙ্কে—কখন যেন নদীর গর্ভে চলে যায় ।

ভুক্তভোগীরা হলেন,  মোঃ ওবাই ফকির, মোঃপান্নু শেখ,  মন্নু শেখ, নাজমুল শেখ,উত্তম কুমার রায়, উত্তম কুমার রায় বলেন — ঘরবাড়ি সব নদীতে ভেঙে গেছে।  এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, বুঝতে পারছি না। সরকারিভাবে এখনো কোনো সাহায্য সহযোগিতা পায়নি। 

এলাকায় বর্তমানে কোনো জনপ্রতিনিধি সক্রিয় না থাকায় প্রশাসনিক সহায়তা পৌঁছায়নি  তবে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কালিয়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও পূঃনর্বাসনের দাবি জানিয়েছে।

নবগঙ্গা নদীর এই ভাঙন নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর বর্ষা এলেই নদী কিছু অংশ নদীর গর্ভে নিয়ে যায়। তবে এবারের ভাঙন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এলাকাবাসী বারবার অভিযোগ করছেন, সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরেই এই ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com