1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়: জামায়াত আমির

  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২.৫৬ পিএম
  • ৮০ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি আমাদের সংস্কৃতির অংশ নয়।’ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত ‘জুলাই বিপ্লবের শহীদ স্মরণ সভা ও দোয়া মাহফিলে’ তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘যে দল তার কর্মীদের নিজেই সামাল দিতে পারে না, তাদের হাতে বাংলাদেশের মানুষের জীবন কখনোই নিরাপদ হতে পারে না।’

সিলেটের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, ‘আমরা কারো প্রভুতা মানব না। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে কোনো দেশের ‘বড় ভাই’ হওয়ার মানসিকতা মেনে নেওয়া হবে না।’

তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ‘সিন্ডিকেট চক্রকে’ দায়ী করেন এবং বলেন, ‘সিন্ডিকেট ভেঙে দিলে অন্তত ৪০ শতাংশ দাম কমে যাবে। যারা সিন্ডিকেট করে, তারা ভিক্ষুকের চেয়েও নিকৃষ্ট।’

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বছরের (২০২৫) প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। যদি প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে তা হবে জাতির জন্য বেদনার আরেক অধ্যায়। আমরা বিচার চাই—অন্তত কিছু শীর্ষ অপরাধীর দৃশ্যমান শাস্তি দেখতে চাই।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুবকেরা রাস্তা চিনে ফেলেছে। ধানাইপানাই করলে তারা কাউকে ছাড় দেবে না।’

জামায়াত প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত একটি মজলুম দল। আমাদের কোনো ‘‘বেগমপাড়া’’ নেই, প্রবাসেও পালানোর দরকার নেই। এ দেশেই আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। মানুষ আমাদের দায়িত্ব দিলে, ইনশা আল্লাহ দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com