1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ভারতে পালানোর চেষ্টা: দর্শনা চেকপোস্টে যুবলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৮৫ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম (৫৮) কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে দর্শনা ইমিগ্রেশনে পাসপোর্ট চেকিংয়ের সময় পুলিশের ব্লকলিস্টে তার নাম ওঠে আসে। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটকে দেয় এবং পরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার জুবায়ের ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাদিপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর।

ওসি আরও জানান, ব্লকলিস্টে নাম থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি তানোর থানা পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সেখানে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com