1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

এ বাজেটে সমাজে আরও বৈষম্য বাড়বে: বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১১.৪১ এএম
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গণমুক্তি পার্টি আহ্বায়ক এম এ আলীম সরকার ৪ জুন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টি  ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করছে। এই বাজেট বাস্তবতাবিবর্জিত, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের কোন সুস্পষ্ট দিকনির্দেশনা নেই এবং এটি ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার একটি দলিল বলেই প্রতীয়মান হয়েছে।

বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতে বরাদ্দের পরিমাণ অত্যন্ত অপ্রতুল, যেখানে এই তিনটি খাতই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি প্রণোদনার বড় অংশটি কর্পোরেট খাতে বরাদ্দ দেওয়া হলেও দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য নেই কোন কার্যকর সহায়তা বা স্বস্তির ব্যবস্থা।

অন্যদিকে, কর কাঠামোতে বৈষম্য বজায় রেখে ধনীদের করমুক্ত সুবিধা অব্যাহত রাখা হয়েছে, যেখানে ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের উপর বোঝা আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। জ্বালানি ও পরিবহন খাতে ভর্তুকি হ্রাসের কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আরও তীব্র হবে — যা ইতোমধ্যেই দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত জনগণকে চরম সংকটে ফেলবে।

এম এ আলীম সরকার আরও বলেন, এবাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। কালো টাকার মালিকরা আরও অনৈতিকভাবে অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমে পড়বে। কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া উচিত।
আমরা মনে করি, এই বাজেট দেশের অর্থনৈতিক বৈষম্য আরও বাড়াবে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণের পথে বাধা সৃষ্টি করবে। বাংলাদেশ গণমুক্তি পার্টি জনগণের পক্ষে এই বাজেট প্রত্যাখ্যান করছে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য সরকারকে কৃষক-শ্রমিকবান্ধব বাজেট দেওয়ার জন্য পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com