রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র ওয়ালটনের এআই, আইওটি সমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ ফিচারযুক্ত এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন এসএমই খাতে ৩৬০ ডিগ্রি অর্থায়নে জোরদারে বিজট্রেড ভেঞ্চারসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি পেশ ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নির্বাচন ও গণভোটে নিরাপত্তায় আজ থেকে মাঠে সেনাবাহিনী নির্বাচন ঘিরে সারা দেশে যান চলাচলে অস্থায়ী বিধিনিষেধ ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব: নাহিদ ইসলাম শেষ মুহূর্তের প্রচারণায় আজ ঢাকা উত্তরের ৬ আসনে তারেক রহমান ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: ডা. শফিকুর রহমান

দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট ঘোষণা করেছে নতুন সরকার: এনডিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৩ মে ২০২৫, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, উচ্চাকাক্সক্ষী বাজেট সাধারণ মানুষের জন্য কোন সুখবর নেই। বিশেষ করে ফ্যাসিবাদের আমলে যারা গুম-খুনের শিকার হয়েছিল এবং ২৪’র গণঅভ্যূত্থানে যারা শহীদ হয়েছে এবং বিভিন্নভাবে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোন ঘোষণা নেই এই বাজেটে, যা আমাদেরকে আহত করেছে।

দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা। নেতৃবৃন্দ বলেন, এই বাজেটে করের চাপ যেমন বেড়েছে ঠিক তেমই গতানোতিকভাবে কালো টাকা সাদা করার বিধানও রেখেছে। কৃষকদের জন্য আলাদা কোন সুখবর নেই এই বাজেটে। শিক্ষা-স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেটকে আরো গুরুত্ব দিতে হবে। আগের রাজনৈতিক সরকারগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট খুব একটা পার্থক্য লক্ষ করা যায়নি। যদিও ক্ষমতা গ্রহণের ১০ মাসের মাথায় প্রথমবার বাংলাদেশের বাজেট ঘোষণা করলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আশা করবো সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের মনের কথা চিন্তা করে সরকার তাদের পথে হাটবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS