1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রেড কার্পেটে ফিরছেন ঐশ্বরিয়া

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭.২৯ পিএম
  • ১১০ Time View

ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই ফ্রান্সের কান শহরে আসর বসছে চলচ্চিত্র উৎসবের। আজ মঙ্গলবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ শুরু হতে চলেছে। 

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি’অর পুরস্কার দেওয়া হবে।

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবেই এই সম্মান দেওয়া হবে রবার্ট ডি নিরোকে। সেইসঙ্গে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে।

এই কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’-এর স্পেশাল স্ক্রিনিং হবে। ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে।

১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে শনিবার পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে। যেখানে সরাসরি সম্প্রচার যেমন হবে, তেমনই ফেস্টিভ্যাল ডি কান ইউটিউব চ্যানেলের ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার করবে আয়োজকরা। 

বাংলাদেশি সময় মঙ্গলবার রাত ১১ টা ১৫  মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সেখানেই ডি নিরোকে পাম ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে।

এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা তথা বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত হবেন। কানের রেড কার্পেটে ফের একবার নিজের উপস্থিতি পেশ করতে চলেছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই সঙ্গে বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে এবারের কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে আসছেন। প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন। যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন।

এই বছর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ল’রিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন কান চলচ্চিত্র উৎসবে। আর এই সুযোগ পেয়ে বেশ উত্তেজিত আলিয়া বলেন, ‘প্রথমবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার বিষয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com