1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন

নীলিমায় মিশে বিদ্যা সিনহা মিমের মুগ্ধতা

  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ১২১ Time View

ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র বিদ্যা সিনহা মিম। রুপালি পর্দা, ফ্যাশনের মঞ্চে কিংবা সামাজিক মাধ্যমে তিনি যেন এক সজীব কবিতা— যেখানে প্রতিটি ছবি, প্রতিটি রূপভঙ্গি হয়ে ওঠে মুগ্ধতার নতুন ভাষ্য।

সদা ব্যস্ততার মধ্যেও সময় পেলে মিম ছুটে যান প্রকৃতির কোলে। এবার গন্তব্য ছিল স্বপ্নের দ্বীপ মালদ্বীপ। কাজের দায় থাকলেও এই সফর যেন পরিণত হয় এক নীলিমায় মিশে যাওয়া মুহূর্তের মেলায়। সমুদ্রের নীল জলরাশি আর আকাশের অপার বিস্তারে হারিয়ে গেলেন মিম, আবার ফিরে এলেন ভক্তদের হৃদয়ে ছবি হয়ে, স্বপ্ন হয়ে।

মালদ্বীপের সাগরতীরে তোলা তার সদ্য প্রকাশিত ছবিগুলো যেন এক জলছবি। নীলের মধ্যে নীল হয়ে থাকা মিমের পরনে সাদা ফুলের নকশা আঁকা নীল টপস, যেন সমুদ্রের ঢেউ আর আকাশের মেঘের সঙ্গে হাত মিলিয়ে গড়ে তুলেছে এক অপার্থিব দৃশ্য।

খোলা চুলের এলোমেলো উড়ান, নিখাঁদ ন্যাচারাল মেকআপের কোমল আভা আর মুখভরানো প্রাণহাসি— সব মিলিয়ে মিম যেন হয়ে উঠেছেন প্রকৃতির নিজেরই এক ভাষ্য। সেই হাসির ঝিলিক যেন সাগরের নীল জলে ছড়িয়ে পড়েছে, বাতাসের গানে ধ্বনিত হয়েছে।

এই ছবিগুলো শুধু ভক্তদের চোখকে শান্তি দেয়নি, বরং ডেকেছে নতুন করে ভ্রমণের নেশায়। প্রকৃতির কাছে ফিরে যাওয়ার, সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়ার। বিদ্যা সিনহা মিম আবারও প্রমাণ করলেন—তিনি কেবল পর্দার অভিনেত্রী নন, বরং একজন স্টাইল আইকন, একজন প্রকৃতিপ্রেমী কবি, যার প্রতিটি রূপ প্রকৃতির রঙে রাঙানো।

ভক্তদের মনভরে উঠেছে মুগ্ধতায়, প্রশংসায়, ভালোবাসায়—কারণ মিম যেন আবারও শিখিয়েছেন, সৌন্দর্য যখন সরলতায় মেলে ধরে, তখনই তা সবচেয়ে বেশি হৃদয় ছোঁয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com