1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

পরম আমার চেয়ে বেশি উত্তেজিত: পিয়া

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ২.৩২ পিএম
  • ১৫৯ Time View

টলিউডের আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। দুইজনেরই আগে প্রেম ছিল, সংসার ছিল। সেই সংসার ভেঙে গেছে। এই দুইজনের চার হাত এক হয়েছে। গড়ে তুলেছেন সুখের সংসার। আর এখন অপেক্ষা করছেন সংসারে নতুন অতিথির জন্য। মা হতে চলেছেন পিয়া চক্রবর্তী। এই সময়ে পিয়ার একটু বেশিই যত্ন নিতে শুরু করেছেন পরম। দুইজনই আনন্দে, উত্তেজনায় সন্তানকে কোলে নেওয়ার দিন-ক্ষণ গুণছেন। সন্তানের জন্য কি কি লাগবে- সেসব নিয়েও অনেক চিন্তিত পরম।

পিয়া বলেছেন, ‘‘পরম আমার চেয়ে বেশি উত্তেজিত। সময় পেলেই আলোচনা করছে, সন্তানের জন্য কি কি কিনবে!” 
 
ভারতীয় গণমাধ্যমের তথ্য, মাতৃত্বকালীন ছুটিতে আছেন পিয়া। দুই পরিবার থেকেই পিয়াকে সাধ খাওয়ানো হয়েছে। এখন বন্ধুবান্ধবও খাওয়াচ্ছেন। ধীরে ধীরে এ বার এই পর্ব শেষ হতে চলেছে। আগামী এক মাস অখণ্ড অবসর। পিয়াকে সন্তানের জন্য কি কি কিনতে হবে, তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য, ঘনিষ্ঠজনেরা। এ বার সেদিকে মন দেবেন তিনি।

পিয়া-পরমব্রত, দু’জনেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। পিয়ার গানের গলা ভাল। পরমব্রত প্রযোজক-পরিচালক-অভিনেতা। 
মা সুনেত্রা ঘটকের দিক থেকে পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর পরম। তিনি গানও জানেন, গিটারও বাজান। পরমের চাওয়া, সন্তান সুস্থভাবে জন্মাক। তাদের মতোই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেছেন এই জুটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com