1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

পরিচালকের অপেক্ষায় আছেন হৃদি শেখ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১.০১ পিএম
  • ১০৫ Time View

বাংলাদেশের শীর্ষ তরুণ নৃত্যশিল্পীদের একজন হৃদি শেখ। ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ সরব তিনি। ২০০৭ সাল থেকে ইউটিউবে সক্রিয় হয়েছেন। বর্তমানে তার  চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১১ লাখের বেশি। এছাড়া সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলোতেও জনপ্রিয় হৃদি শেখ। তার ফেসবুকে প্রায় ৭ লাখ, ইনস্টাগ্রামে প্রায় ৫ লাখ ফলোয়ার রয়েছেন।একটি সাক্ষাৎকারে হৃদি শেখ জানিয়েছেন, নিয়মিতই আইটেম নাগে নাচার প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে সব সুযোগ লুফে নিতে চান না এই তরুণ নৃত্যশিল্পী। সামনে অভিনয় করতে চান। 

স্বপ্ন পূরণের জন্য ভালো গল্প, চিত্রনাট্য ও পরিচালকের অপেক্ষায় আছেন হৃদি শেখ। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘ইনসাফ’ সিনেমার একটা গানের কোরিওগ্রাফি করেছেন তিনি। 

হৃদি নিয়মিত ‘ড্যান্স কনটেন্ট’ তৈরি করেন। তার সঙ্গে দেশের বাইরের নৃত্যশিল্পীদেরও দেখা গেছে। তুরস্ক ও দক্ষিণ কোরিয়ায় গিয়ে কোলাবরেট করেছেন তিনি। হৃদি মনে করেন, ‘‘নাচ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ  যেটা সবাই বোঝে।’’ 

তবে বাংলাদেশের প্রেক্ষিতে নাচকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জর কথাও জানিয়েছেন তিনি। হৃদি বলেন, ‘‘সামাজিক চাপ ও প্যাশনের মধ্যে ভারসাম্য রাখা অনেকটা চ্যালেঞ্জের। আমি নানা ধরনের ক্রিটিসিজম ফেস করেছি। কিন্তু থামিনি। আমাকে কেউ সুযোগ তৈরি করে দেয়নি, নিজে তৈরি করে নিয়েছি।’’

কঠোর পরিশ্রম করে নৃত্যশিল্পের এই পেশাকে এগিয়ে নিতে চান হৃদি শেখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com