1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বই পড়ে ধূমপান ছেড়েছিলেন হৃতিক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১.২৪ এএম
  • ৬২ Time View

বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা হৃতিক রোশন। ব্যতিক্রমী নাচ ও অভিনয়দক্ষতায় গোটা বলিউড মুগ্ধ করে রেখেছেন এ সুপারস্টার। ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন হৃতিক। এর পর আর তাঁকে থামতে হয়নি। সিনেমায় চরিত্রের বৈচিত্র্য আর নাচের কারণে বিখ্যাত হৃতিক রোশন।

কিন্তু, জানলে হয়তো অবাক হবেন—মাত্র ২১ বছর বয়সে হৃতিককে বলা হয়েছিল, তিনি আর কখনো নাচতে পারবেন না। কারণ, স্কোলিওসিস রোগে আক্রান্ত হন তিনি। পরে সে রোগমুক্তি হয়েছে তাঁর। আর পরে হয়ে ওঠেন বি-টাউনের অন্যতম নৃত্যশিল্পী।

ভারতীয় গণমাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে আরও জানিয়েছে, একসময় তুখোড় ধূমপায়ী ছিলেন হৃতিক রোশন। মজার ব্যাপার হলো, ‘হাউ টু স্টপ স্মোকিং’ শিরোনামের একটি বই পড়ে ধূমপান ছেড়ে দেন তিনি। হৃতিক রোশনের ডাকনাম ‘ডুগ্গু’। এ নাম রেখেছিলেন তাঁর দাদি। আর, হৃতিকের বাবা রাকেশকে তিনি ডাকতেন ‘গুড্ডু’ নামে।

হৃতিকের বাবা, একসময়ের জনপ্রিয় অভিনেতা, রাকেশ রোশন বর্তমানে বলিউডের নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। সিনেমায় ঢোকার আগে বাবাকে সহায়তা করতেন হৃতিক। ওই সময় চা দেওয়া থেকে শুরু করে মেঝে ঝাড়ু পর্যন্ত হেন কাজ নেই, যা করেননি হৃতিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com