1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইউক্রেনকে আরও ১৫০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ২.৫৯ পিএম
  • ১৬৩ Time View

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এই সহায়তা প্যাকেজটিতে স্বাক্ষর করেন। শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা করতে সক্রিয় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে পূর্ব ইউরোপের এই দেশটিকে আরও বেশি কামানের গোলাবারুদ, রাডার ও অন্যান্য সরঞ্জাম পাঠাবে বাইডেন প্রশাসন।

পরে এক বিবৃততে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষায় লড়াই করছেন সাহসী ইউক্রেনীয়রা। আর তাই ইউক্রেনের সাহসী এই জনগণের জন্য শক্তিশালী সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।’

LankaBangla securites single page

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে ৩৪০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পাঠানো এই অস্ত্রের মধ্যে হাউইৎজার, অ্যান্টি-এয়ারক্রাফ্ট স্টিংগার সিস্টেম, অ্যান্টি-ট্যাংক জ্যাভলিন মিসাইল, গোলাবারুদ এবং সম্প্রতি প্রকাশিত ‘ঘোস্ট’ বা ভৌতিক ড্রোনও রয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনে পাঠাতে যাওয়া ১৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই অস্ত্র সহায়তার মধ্যে ১৫৫ মিমির ২৫ হাজার আর্টিলারি রাউন্ড, কাউন্টার-আর্টিলারি রাডার, জ্যামিং সরঞ্জাম, ফিল্ড সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে।

এর আগে গত এপ্রিলের শেষের দিকে মার্কিন কংগ্রেসের কাছে আরও ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চেয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা দেওয়ার ইচ্ছার কথাও সেসময় জানিয়েছিলেন তিনি।

বাইডেনের সেই প্রস্তাবে ২ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা, ৮৫০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা এবং ৩০০ কোটি ডলারের মানবিক সহায়তা অন্তর্ভুক্ত ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com