1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

রোদ বৃষ্টির গল্প’ এনে দিলো স্বীকৃতি, মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনীত সুব্রত সঞ্জীব

  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯.১২ পিএম
  • ৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় নাট্যকার সুব্রত সঞ্জীব। ‘রোদ বৃষ্টির গল্প’ নামক প্রশংসিত কাজটির জন্য এই মনোনয়ন লাভ করেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এ সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা চিত্রনাট্যকার বিভাগে ‘রোদ বৃষ্টির গল্প’-এর জন্য আপনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অভিনন্দন আপনাকে।

এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৩ মে ২০২৫, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুব্রত সঞ্জীব বলেন,কৃতজ্ঞতা আমার সৃষ্টি কর্তার প্রতি। কৃতজ্ঞতা আমার মা-বাবা, পরিবার ও সব শুভাকাঙ্ক্ষীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার গুরু মিন্টু বসুকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার প্রোডাকশন হাউস এবং ‘রোদ বৃষ্টির গল্প’ টিমের প্রতি।

তিনি বলেন, ধন্যবাদ এইমোন মোজাফফর এবং দেবাশীষ চক্রবর্তী দাদাকে এই দুজন না হলে গল্পটি সম্ভব হতো না। কৃতজ্ঞতা মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ডকে।

‘রোদ বৃষ্টির গল্প’ কাজটির আরও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে: সেরা অভিনেতা: খায়রুল বাসার,সেরা অভিনেত্রী: সাদিয়া ফাতেমা তাসনিম আইমান। সবাইকে শুভকামনা জানিয়ে সুব্রত সঞ্জীব বলেন,বাংলা নাটকের জয় হোক। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com