1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

যুক্তরাষ্ট্রেও হাউজফুল শাকিব খানের ‘বরবাদ’

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১.৫৫ এএম
  • ৯৬ Time View

বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেল শাকিব খানের ‘বরবাদ’।  ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাসে মুক্তি পায় ‘বরবাদ’। সেখানে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে এসকে ফিল্মস ইউএসএ। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা নেমেছে শাকিব খানের মালিকানাধীন এই প্রতিষ্ঠান।  ১৯ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি। 

নিউ ইয়র্কের সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো’তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে।পুরো সিনেমা জুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।  

নিউ ইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে ‘বরবাদ’। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com