1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে উত্তরা ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ব্যাংক এশিয়া প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

আইইবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬.৪৭ পিএম
  • ৫৬ Time View

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে আবহমান বাংলার চিরায়ত ধারায় জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ  নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইইবি প্রাঙ্গণে।

সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইইবি নতুন ভবনের সামনের খোলা জায়গায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। তার আগে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের করে আইইবি।

রাজউকের চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, আইইবির নেতা প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবি সদর দপ্তরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবির কেন্দ্রীয় কাউন্সিল, ডিভিশনাল বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় পাঁচশতাধিক প্রকৌশলী সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।

গানে-আনন্দে বর্ষবরণ সাংস্কৃতিক বিভিন্ন পর্বে (গান, নৃত্য, যাদু ও আবৃত্তি) অনুষ্ঠান সাজানো হয়। সাংস্কৃতিক জগতের স্বনামধন্য শিল্পী কণাসহ বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com