বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

বর্ষসেরা হওয়ার দৌড়ে মিরাজ-ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫ Time View

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মনোনীতদের নাম। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছর বর্ষসেরা ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেটসহ সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করে আসে বিএসপিএ। কুল-বিএসপিএ-র এই উদ্যোগে এবার বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন মেহেদী হাসান মিরাজ, ঋতুপর্ণা চাকমা, নাহিদ রানা।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে ১৪টি ক্যাটাগরিতে মনোনীত ও চূড়ান্তদের তালিকা প্রকাশ করে বিএসপিএ। পপুলার চয়েজ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মিরাজ, নাহিদ রানা ও ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

কেবল ক্রিকেটার ক্যাটাগরিতে মিরাজ, ফুটবলার ঋতুপর্ণা, আর্চারিতে সাগর ইসলাম, দাবায় মনন রেজা নীড়, উদীয়মান ক্রীড়াবিদ নাহিদ রানা ও বর্ষসেরা অ্যাথলেট হিসেবে চূড়ান্ত হয়েছে জহির রায়হানের নাম। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল এবং বর্ষসেরা আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম ঘোষিত হয়েছে। 

আগামী ১১ এপ্রিল বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS