1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বিয়ে করলেন জামিল-মুনমুন

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১.৪০ পিএম
  • ১১০ Time View

বিয়ে করলেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। তার স্ত্রী অন্য কেউ নন, টিভি অভিনেত্রী মুনমুন আহমেদ। রবিবার (৬ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

মডেল-অভিনেত্রী মুনমুনের সঙ্গে পরিচয়ের তথ্য জানিয়ে জামিল হোসেন বলেন, “বছরখানেক আগে আমাদের পরিচয়। মুনমুনও অভিনয় করে। মূলত অভিনয়ের সুবাদেই পরিচয়। একটা সময় আমাদের মাঝে বোঝাপড়া তৈরি হয়। তারপর সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা ভাবি।”

পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তথ্য উল্লেখ করে জামিল হোসেন বলেন, “এরপর দুজনের পরিবারের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। নতুন জীবনের শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।”

গতকাল রাতে জামিল হোসেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জামিলের এ পোস্টে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তাদের দুজনের শুভাকাঙ্ক্ষীরাও শুভকামনা জানিয়েছেন।

জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। ক্যাপশনে তিনি লিখেন, “আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।”

বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন মুনমুন। তারপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় করে পরিচিতি পেয়েছেন। জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশ কটি নাটকে অভিনয় করেছেন মুনমুন। তা ছাড়া ‘কাগজ’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নোয়াখালীর ছেলে জামিল হোসেন; তবে তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছরজুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। পাশাপাশি ‘আয়নাবাজি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com