1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের

তামিম ইকবালের সুস্থতা কামনায় গোটা দেশ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৩.৪০ এএম
  • ৬২ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান। সোমবার (২৪ মার্চ) সকালে তার দুই দফা হার্ট অ্যাটাক হয়। প্রথম দফায় সামান্য সমস্যা হলেও দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করলে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিম ইকবালের জন্য প্রার্থনা করছে গোটা দেশ। এক সময়ে তিনি যেসব দেশি ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন তারা সুস্থতা কামনা করার পাশাপাশি প্রার্থনাও করছেন।

সাবেক সতীর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে দুই দফা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রথমে লিখেন, ‘‘তোর কাছে যাইতে পারলামনা ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোক দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ্।’’

এরপর লিখেন, ‘‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’’

ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা! ? Get well soon Tamim Iqbal! ?

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘‘তামিম ইকবাল ভাই বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার অবস্থা খারাপ। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে তাকে আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। ?

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘আজ সকালেও একসাথে কতো হাসি-খুশি ছিলাম!!  মুহূর্তেই সব বদলে গেলো!! আপনি অপারেশন থিয়েটারে আর আমরা এদিকে আপনাকে ছাড়া মাঠে ব‍্যস্ত। কেমনটা লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনাকে আমি হাসি-খুশি দেখতে চাই, হাসপাতালের বিছানায় নয়। জলদি ফিরে আসুন ভাই। আল্লাহপাকের কাছে সেই সকাল থেকেই আপনার জন‍্য প্রার্থনা করছি?।

লিটন দাস লিখেছেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের সবার দোয়া আছে আপনার সাথে।’’

জাকের আলী অনিক লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’’

ইমরুল কায়েস লিখেছেন, ‘‘আজ মাঠে খেলতে খেলতেই শুনলাম, তামিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ম্যাচের মাঝেই, ঠিক বিকেএসপিতে। খবরটা শোনার পর থেকে মনটা ভারী হয়ে গেছে, এমন কিছু হবে তা কখনো ভাবিনি। ওকে কখনো হার মানতে দেখিনি, আজও জানি ও এই লড়াই জিতবেই। আশা করি, তামিম, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, দোস্ত! আল্লাহ তোকে দ্রুত সুস্থ করে দিক। দোয়া আর ভালোবাসা রইল তোর জন্য।’’

রিশাদ হোসেন লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। অনেক অনেক দোয়া রইল, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’’

ফরচুন বরিশাল তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশকে অসংখ্য জয়ের আনন্দ দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমানের একজন ব্যাটসম্যান হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি  খুব অসুস্থ হয়ে পরেছেন, তাই মহান আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনায় সবাই দোয়া করবেন। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে মাঠে ফিরে আসবেন।’’

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের একটা ছবি পোস্ট করে লিখে, ‘‘Get well soon, Tamim Iqbal ? পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com