1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিচ্ছেদের ১৮ বছর পর শাহিদ-কারিনার আলিঙ্গন

  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৩.৫৭ পিএম
  • ১০৪ Time View

কথা বলা তো দূরে, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল তাদের দুজনের। এর পর কেটে গেছে ১৮ বছর। যে যার সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। বলছিলাম ইমতিয়াজ আলির ‘জাব উই মেট’ সিনেমার নায়ক-নায়িকা শাহিদ কাপুর আর কারিনা কাপুরের কথা।

দুজনের প্রেম নিয়ে বেশ চর্চা ছিল বিটাউনে। সালটা তখন ২০০৭। তাদের প্রেম ভাঙার খবরে তোলপাড় বলিউড! কারণ তার ঠিক মাসখানেক আগেই এই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে পড়েছিল।

এবার সেই পুরনো ‘ক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নিলেন কারিনা কাপুর। যে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা।

সম্প্রতি জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় প্রাক্তন বলিউড জুটি শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখা গেছে হাসিখুশি মেজাজে। উপস্থিত অতিথি, তারকা এবং সাংবাদিকদের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরলেন কারিনা। আসলে মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতেই উঠেছিলেন শাহিদ-কারিনা। 

তার ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে জড়িয়ে ধরলেন কারিনা। সেই মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com